🔥 TRENDING Woman Killed in Mysterious Fire at Ass... Chinese-made devices flagged as growin... Assam's Bamboo Boom Creates Jobs and S... California Sikh Truck Driver Attacked... High Voltage Surge Strikes Homes in Bh... વઢવાણ પોલીસએ અમદાવાદ-રાજકોટ હાઈવે પર 1...
18 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গতকাল দেশজুড়ে পালিত হলো ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 18 Sep 2026, 09:40 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গতকাল দেশজুড়ে পালিত হলো ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ—প্রদীপের আলোয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। গতকাল বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে নেওয়া হয় একাধিক কর্মসূচি। ওই দিন নবগ্রাম ব্লক অফিস চত্বরে প্রদীপ প্রজ্বলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা। প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয় নবগ্রাম ব্লক অফিস চত্বর।পাশাপাশি, ৫১ পীঠের অন্যতম পীঠ মা কিরীটেশ্বরী মন্দির প্রাঙ্গণেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানো হয় শুভেচ্ছা। প্রদীপের আলোয় আলোকিত নবগ্রাম—আলোক শয্যায় সেজে উঠলো কিরীটেশ্বরী মন্দিরও মায়ের পূজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা।
📲Get App