🔥 TRENDING Sand Mining Dispute Sparks Rift Among... TS Inter 2026 Results Pending as TSBIE... Odisha CM Naveen Patnaik Calls on Majh... Vizag Dolphins launch grassroots drive... TDP-led NDA clinches victory in Andhra... Schools shut on Nov 5 in multiple stat...
04 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নিজের জন্মদিনে রক্তদান করে মানবিকতার বার্তা জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতোর!

✍️ Reporter: Amaresh Dutta 🗓 04 Nov 2026, 07:04 PM 👁 26
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নিজের জন্মদিনকে একটু অন্যভাবে পালন করলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। জন্মদিন উপলক্ষে এদিন দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে রক্তদান করলেন তিনি। জানা গিয়েছে, এবছরই প্রথম নয়, প্রতি বছর নিজের জন্মদিনে রক্তদান করেন বিধায়ক বিশ্বজিৎ মাহাতো। জন্মদিনের আনন্দকে মানুষের সেবায় উৎসর্গ করতেই তাঁর এই উদ্যোগ বলে জানান তিনি। নিজের বিশেষ দিনে রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন জয়পুরের বিধায়ক। তাঁর এই উদ্যোগ রক্তদানে সাধারণ মানুষকেও উৎসাহিত করবে বলে মনে করছেন অনেকে।
📲Get App