🔥 TRENDING સુરતના અમરોલીમાં જ્વેલર્સના શોરૂમમાં ભ... West Bengal orders 21 closed tea garde... Gyanesh Kumar’s Dispute with Election... Election Commission adds 2.37 crore vo... Amrit Bharat Express to Link Bhuj and... Banwarilal Chandiwala Unveils All‑Indi...
26 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামে এক আবাসিক স্কুলে প্রায় ১৩ বছরের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে!

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 25 Sep 2026, 11:52 PM 👁 111
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামে এক আবাসিক স্কুলে প্রায় ১৩ বছরের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে! মৃত সপ্তম শ্রেণির ওই ছাত্রের নাম আজাহার খান, বাড়ি বড়ুয়া থানা এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাথরুমে যায় আজাহার। দীর্ঘক্ষণ না ফেরায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। শিক্ষকরা খোঁজ নিতে গিয়ে দেখেন, বাথরুমে গলায় গামছা লাগানো অবস্থায় রয়েছে ওই খুদে পড়ুয়া। তড়িঘড়ি তাকে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর এখানেই দানা বেঁধেছে রহস্য! স্কুল কর্তৃপক্ষের দাবি— আজাহার আত্মহত্যা করেছে। অন্যদিকে পরিবারের সোজা অভিযোগ— স্কুলের চরম গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। পরিবারের ক্ষোভ, তাদের কোনো খবর না দিয়েই কর্তৃপক্ষ প্রথমে ছাত্রটিকে হাসপাতালে এবং পরে থানায় নিয়ে যায়। শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সপ্তম শ্রেণী ছাত্রটির তরতাজা প্রাণ কেন অকালে ঝরে গেল? এটি কি সত্যিই আত্মহত্যা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আসল সত্য সামনে আনতে এখন সবার নজর ময়নাতদন্তের রিপোর্টের দিকে।
📲Get App