🔥 TRENDING દિવાળીના તહેવારોને લઈ રાજુલા પોલીસની ફ... जलवायु अनुकूल ग्रामीण विकास मिलेगी नई... Chhattisgarh Aims for Rs 5.6 Lakh Cror... Chhattisgarh to invest Rs 5.6 lakh cro... Dead Lizard Found Inside Pickle Jar in... BJP Leaders Lead 'Save Democracy, Remo...
02 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সালার পুলিশের পরপর তিন সাফল্য, স্কুটি উদ্ধার-সহ গাঁজা ও মদ বাজেয়াপ্ত

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 02 Nov 2026, 09:27 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সালার পুলিশের পরপর তিন সাফল্য, স্কুটি উদ্ধার-সহ গাঁজা ও মদ বাজেয়াপ্ত

স্কুটি চুরির কিনারা, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার মদ উদ্ধার; পৃথক ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত

সালার, মুর্শিদাবাদ: অপরাধ দমনে তৎপর সালার থানার পুলিশ। স্কুটি চুরির ঘটনার কিনারা করার পাশাপাশি পৃথক দুটি অভিযানে গাঁজা ও মদ উদ্ধার করল পুলিশ। এই ৩টি ঘটনায় পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, থানার ওসি শিবনাথ মণ্ডলের নেতৃত্বে এই অভিযানগুলি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩শে অক্টোবর সালার থানার কাজিপাড়া বাইপাস রোড থেকে একটি স্কুটি চুরি হয়। ঘটনার পর ২৫শে অক্টোবর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে ২৮শে অক্টোবর মালদা জেলার পুখুরিয়া থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর ৩১শে অক্টোবর পুখুরিয়া থানা এলাকা থেকেই চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানেও সাফল্য পেয়েছে সালার থানার পুলিশ। গত ১লা নভেম্বর রাত প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে টেঁয়া স্টেশনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গয়া রাজবংশীর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে গ্রেফতার করে কান্দি আদালতে পেশ করা হলে আদালত ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এছাড়াও, গত ১লা নভেম্বর দুপুর প্রায় ১২টা নাগাদ পাওয়া তথ্যের ভিত্তিতে দত্তবরুটিয়া এলাকায় অভিযান চালিয়ে সাবিতা ঘোষ নামে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার দিবাকর ঘোষের স্ত্রী বলে জানা গিয়েছে। তার কাছ থেকে ১৩ লিটার মদ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতারের পর তাকেও আদালতে পেশ করা হয়।

পরপর এই ৩টি ঘটনায় চুরি, মাদক এবং বেআইনি মদের কারবারের বিরুদ্ধে সালার থানার পুলিশের সক্রিয়তা সামনে এসেছে। ওসি শিবনাথ মণ্ডলের নেতৃত্বে পুলিশের এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রয়েছে। পাশাপাশি, এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
📲Get App