🔥 TRENDING BJP to Launch Drug-Free Yatra in Fazil... Punjab police arrest eight heroin smug... Two Suspects Leap from Court Roof in J... வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீதலா அ... શ્રીસામુદ્રી માતાજી માંગરોળ પાટોત્સવ 1... Chief Minister Baghel and Vijay Sharma...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রেজিনগর বিধানসভার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের একটি আমবাগানে বিস্ফোরণ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 15 Sep 2026, 11:10 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রেজিনগর বিধানসভার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের একটি আমবাগানে বিস্ফোরণ
রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে আগামী ছ য়োই অক্টোবর। তার আগেই বেলডাঙায় আমবাগানে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের একটি আমবাগানে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সকেট বোমার সিলিন্ডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয়দের একাংশের দাবি, ওই আমবাগানে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। আর সেই সময়েই কোনওভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।তবে ঠিক কী কারণে বিস্ফোরণ, ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এবং সেখানে আদৌ বোমা তৈরির কাজ চলছিল কি না—তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।কে বা কারা সেখানে বোমা তৈরির চেষ্টা করছিল এবং এই ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।রেজিনগর বিধানসভা উপনির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের পরই গোটা ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
📲Get App