🔥 TRENDING ધારી તાલુકાના વિરપુરમાં સેવા સેતુ કાર્... Two Arrested in Separate Rape Cases in... India's Monsoon 15% Below Normal, Drie... Himachal CM Office Costing Rs 20 Cr Sp... BJP Calls for White Paper on Kishau Da... Fire engulfs roadside canteen on Rajpu...
22 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের নবগ্রামেও গতকাল সোমবার থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 22 Sep 2026, 12:30 PM 👁 29
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের নবগ্রামেও গতকাল ২১শে সেপ্টেম্বর ২০২৬ সোমবার থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। জাতীয় শিক্ষানীতি অনুসরণে এই সেমিস্টার প্রথায় (OMR) শিটে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ।শুধু তাই নয় কঠোর নিরাপত্তা ও (CCTV) ক্যামেরার নজরদারিতে ঐদিনে সকাল ১১টা থেকে নির্ধারিত বিষয় অর্থাৎ বাংলা বিষয়টির উপরে পরীক্ষা শুরু হয়, দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলে ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, এ বছর রাজ্যজুড়ে মোট ৮২৬টি কেন্দ্র ও ২,১০৫টি ভেনুতে পরীক্ষা নেওয়া হবে । মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন। পরীক্ষা স্বচ্ছ রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে; সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ এবং ১০টা ৫৫ মিনিটে প্রশ্নপত্রের সিল খোলা হয়। নবগ্রাম হাই স্কুল যেহেতু PWD রাস্তার উপরে তাই সকালে নবগ্রামের রাস্তায় সাময়িক যানজট তৈরি হয়েছিলো কিন্তু নবগ্রাম থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।
নতুন এই সেমিস্টার প্রথা ও OMR শিটে পরীক্ষা দেওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের ওপর থেকে পড়াশোনার চাপ কতটা কমছে বা বাড়ছে, সে বিষয়েই এখন সবার লক্ষ।
📲Get App