🔥 ट्रेंडिंग કતારગામમાં તહેવાર ટ્રાફિક પર કડક કાર્ય... राजस्थान में रेलवे ट्रैक क्षतिग्रस्त,... डेमोक्रेट्स ने 2026 अमेरिकी मध्यावधि च... સુરતથી સૌરાષ્ટ્ર સુધી: દિવાળીના મુસાફર... दमोह के शोभा नगर में बोरी में मिला नवज... राजेंद्र नगर टर्मिनल पर बंगा इंटरसिटी...
04 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য রানীনগর থানার পুলিশের! ২৪৩ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ-সহ গ্রেফতার ১

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 04 नव. 2026, 09:34 PM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য রানীনগর থানার পুলিশের! ২৪৩ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ-সহ গ্রেফতার এক।

মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে রানীনগর থানার অন্তর্গত সীমান্তবর্তী উত্তরচর মাঝারদিয়াড় গ্রামে বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই অভিযানে লালন শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে ৬টি পলিথিনের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলিতে তল্লাশি চালিয়ে মোট ২৪৩ বোতল কোডাইন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত সিরাপ, অর্থাৎ এসকুফ-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়।

এরপরই লালন শেখকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

বুধবার ধৃতকে লালবাগের ACJM আদালতে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয় ।

এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং মাদক পাচারের পিছনে আরও কোনও বড় যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদক পাচার রুখতে রানীনগর থানার পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
📲Get App