🔥 ट्रेंडिंग हजारीबाग के सरकारी कर्मचारी पर 100 रुप... ओतुर मार्केटमध्ये तरकारी भाजीपाल्याची... प्रभारी आयुक्त भाग्यश्री विसपुते यांची... यूपी MLA बेदी राम ने कहा, अग्निवीर योज... जयनगर के स्वर्गीय पंडित कुशेश्वर झा: ग... थॉमस कुक इंडिया ने खोला गोरखपुर में पह...
04 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার! নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির ধাক্কা, রেজিনগরে চাঞ্চল্য!

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 04 नव. 2026, 09:31 PM 👁 13
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার! নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির ধাক্কা, রেজিনগরে চাঞ্চল্য!

মুর্শিদাবাদের রেজিনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ৭১ বছর বয়সি এক বৃদ্ধার। মৃতার নাম জাবেরা বিবি। তিনি রেজিনগর থানার অন্তর্গত লোকনাথপুর এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোরে ফজরের নামাজ আদায় করে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন জাবেরা বিবি। সঙ্গে ছিলেন আরও এক মহিলা। দুজনে জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় আচমকাই বহরমপুরগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিছন থেকে সজোরে ধাক্কা মারে।

গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দু'জনেই। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় জাবেরা বিবিকে উদ্ধার করে দ্রুত বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অপর মহিলাও আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ভোরের মর্নিং ওয়াকে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা লোকনাথপুর এলাকায়।
📲Get App