🔥 ट्रेंडिंग अजमेर ज़िला परिषद वार्ड‑2 में सुशील ने... छठ महापर्व सम्पन्न होते ही रेलवेस्टेशन... ਜਲੰਧਰ ਵਿਖੇ ਸਤਿਸੰਗ ਘਰ ਪਹੁੰਚੇ ਡੇਰਾ ਬਿਆਸ... અમરેલી મોંધવારીના મુદ્દે આમ આદમી પાર્ટ... साइक्लोन अक्वान ने ओडिशा तट को पार किय... गुजरात ने 2027 शिखर सम्मेलन से पहले अस...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাঁদনা পরবে রঙিন দোলদেড়িয়া, দেওয়ালচিত্রে জীবন্ত হয়ে উঠল আদিবাসী সংস্কৃতি

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 07 नव. 2026, 07:09 PM 👁 71
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
কালীপুজোর সঙ্গে সঙ্গে পুরুলিয়ার মানুষ মেতে ওঠে বাঁদনা পরবে। পাশাপাশি বাদনা পরবকে সামনে রেখে রঙ-তুলিতে সেজে উঠছে পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের দোলদেড়িয়া গ্রাম। মূলত জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে এই সময়ে শুরু হয়ে যায় তাঁদের অন্যতম প্রধান লৌকিক ও কৃষিভিত্তিক উৎসব বাঁদনা পরব।তাই বাড়ির মহিলারা পুজোর আগে মাটির প্রলেপ দিয়ে ঘরকে সাজিয়ে তোলেন। এই উৎসবের মূল আকর্ষণ হলো মাটির ঘরের দেওয়াল জুড়ে চোখজুড়ানো দেওয়াল চিত্র এবং আলপনার ব্যবহার, যা উৎসবের প্রাক্কালে গ্রামের সাধারণ মানুষের রং-তুলির টানে প্রানবন্ত হয়ে ওঠে। সেই চিত্র দেখা গেল মানবাজার ১ ব্লকের দোলদেড়িয়া গ্রামে।এখানে গ্রামবাসীরা নিজেদের বাড়ির দেওয়ালে এঁকে তুলছেন নানা দেওয়ালচিত্র। সেই সব ছবিতে ফুটে উঠছে প্রদীপ, ঘাসফুল লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের অনুসঙ্গ। এলাকার বাসিন্দা মেনকা সরেন, সর্বতী সরেন, আঁখির হাঁসদাদের কথায়, এটি তাঁদের বহু প্রাচীন রীতি। সরহাই বা বাঁদনা পরবের আগে ঘর সাজানো ও দেওয়ালে চিত্রাঙ্কন করা হয়।আদিবাসী সংস্কৃতির এমন স্বতঃস্ফূর্ত ও জীবন্ত প্রকাশে মুগ্ধ সকলেই। বাঁদনা পরবের আনন্দে ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে দোলদেড়িয়ার এই রঙিন উদ্যোগ এখন এলাকার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
📲Get App