🔥 TRENDING Tamil Nadu CM Vijay approves 1,000 AC... Navi Mumbai crowned cleanest city in S... সাগরদিঘিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ... Man shot dead in Mumbai's Kurla over l... ভাইফোঁটার দিনে দেবল হালদারের স্মৃতিতে... किशनगंज: MANUU कैंपस में पूर्व विधायक...
11 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ভাইফোঁটার দিন ১২ নম্বর জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা! শিবপুরে লরির চাকায় পরে গিয়ে বাইক আরোহীর মৃত্যু, আহত একাধিক

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 11 Nov 2026, 11:39 PM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ভাইফোঁটার দিন ১২ নম্বর জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা! শিবপুরে লরির চাকায় পরে গিয়ে বাইক আরোহীর মৃত্যু, আহত একাধিক

ভাইফোঁটার দিনেও দুর্ঘটনার কালো ছায়া ১২ নম্বর জাতীয় সড়কে। বুধবার সন্ধ্যায় পরপর দুটি পৃথক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেহেদীপুর ও শিবপুর এলাকায়। শিবপুরে ছয় চাকার লরির চাকায় পরে গিয়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর। গুরুতর আহত আরও এক বাইক আরোহী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের মেহেদীপুর মোড়ে দুটি বাইক দুই দিক থেকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুই বাইক আরোহী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

অন্যদিকে, এর কিছুক্ষণ পরেই ১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর এলাকায় ঘটে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। একটি ছয় চাকার লরির চাকায় পরে গিয়ে বাইকে থাকা দুই আরোহী গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর চিকিৎসা চলছে।

তবে মৃত বাইক আরোহীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। জানা গিয়েছে, শশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।
তাঁরা শিবপুরের দিক থেকে মেহেদীপুরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বাইকে থাকা শ্যালক গুরুতর আহত হন বলে জানা যায়।

দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কীভাবে পরপর এই দুর্ঘটনাগুলি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইফোঁটার মতো আনন্দের দিনে পরপর দুটি পথ দুর্ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, অন্যদিকে ১২ নম্বর জাতীয় সড়কে বারবার দুর্ঘটনার ঘটনায় বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ ও আতঙ্ক।
📲Get App