🔥 ट्रेंडिंग સબ ડિસ્ટ્રિક હોસ્પિટલ ઝાલોદમાં વિશ્વ એ... श्री नीरज गुप्ता सीनियर नेता बीजेपी सम... ट्रंप, शी और पुतिन ने जारी किया 'शांति... नागालैंड डियर लॉटरी के परिणाम 20 नवम्ब... नागालैंड के JHADC की शीतकालीन सत्र शुर... मणिपुर में डिजिटल प्लेटफ़ॉर्म Digi‑SAP...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

উৎসবের আনন্দের মাঝেই শোকের ছায়া! বেলডাঙায় কার্তিক লড়াই দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬৫ বছরের কাঠমিস্ত্রির

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 20 नव. 2026, 01:54 AM 👁 41
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
উৎসবের আনন্দের মাঝেই শোকের ছায়া! বেলডাঙায় কার্তিক লড়াই দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬৫ বছরের কাঠমিস্ত্রির

মুর্শিদাবাদের বেলডাঙায় ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের উৎসবের মাঝেই নেমে এল শোকের ছায়া। কার্তিক লড়াই দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক ব্যক্তির। মৃতের নাম নারায়ণ চন্দ্র দাস। তিনি বেলডাঙার ছুতরপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই দেখতে গিয়েছিলেন নারায়ণ চন্দ্র দাস। সেই সময় বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দের পরিবেশে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই মৃত্যু হয় তার।

একদিকে যখন ঢাক-ঢোলের তালে কার্তিক লড়াই ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছিলেন হাজার হাজার মানুষ, ঠিক সেই সময় এমন মর্মান্তিক ঘটনায় শোকের আবহ তৈরি হয় এলাকাজুড়ে।

নারায়ণ চন্দ্র দাসের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার ও প্রতিবেশীরা। উৎসবের আনন্দের মাঝেই একটি পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া।
📲Get App