🔥 TRENDING Madhya Pradesh HC orders detailed resp... Damoh Court Sentences Manjur Alam to 7... Banihal Baramulla train service suspe... सीबीआई ने 1 करोड़ की रिश्वत के मामले म... सरैंया में गैस सिलेंडर लीक से घर में आ... अमरोहा: श्री अनिल गुज्जर किसान मोर्चा...
15 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

উৎসবের আনন্দে সামিল সবাই: মহাপঞ্চমীতে কুশদ্বীপে ৭০ জন দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন শিক্ষক অসীম দুয়ারী

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 15 Oct 2026, 07:50 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
উৎসবের আনন্দে সামিল সবাই: মহাপঞ্চমীতে কুশদ্বীপে ৭০ জন দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন শিক্ষক অসীম দুয়ারী
​নিজস্ব সংবাদদাতা, কুশদ্বীপ:
​শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় উৎসর্গীকৃত জীবন কুশদ্বীপের প্রাথমিক শিক্ষক ও গ্রামীণ চিকিৎসক অসীম কুমার দুয়ারীর। বিনামূল্যে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান এবং দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মানবিকতার নজির গড়ে তুলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে 'অন্বেষা হার্ডওয়্যার্স'-এর মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর অবদান সর্বজনবিদিত।
​শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে এলাকার কোনো মানুষ যেন আনন্দের আলো থেকে বঞ্চিত না হন—সেই উদ্দেশ্যে মহাপঞ্চমীতে (১৫ই অক্টোবর, ২০২৬) কুশদ্বীপ বাজার কালঞ্জর মন্দির প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহধর্মিনী শীলাবতী দুয়ারীর আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই কর্মসূচিতে ৭০ জন দুস্থ ও অভাবী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অসীমবাবুর এই মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
📲Get App