শুভ দীপাবলির উৎসবমুখর পরিবেশে মানবাজার মডার্ন পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
মানবাজার মডার্ন পাবলিক স্কুলে শনিবার অনুষ্ঠিত হল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন লাইভ ফ্রেন্ডলি টেস্ট ও মান্থলী টেস্ট পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হল। এছাড়াও অলিম্পিয়াড পরীক্ষায় সফল কৃতি শিক্ষার্থীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন অভিভাবক ও টোটো চালকদের কালীপুজো উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হল।এদিনের অনুষ্ঠানকে ঘিরে খুদে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।