শুধু নাম পাল্টে কি সাধারণ মানুষের পেট ভরবে? কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

মুর্শিদাবাদ: শুধু নাম পরিবর্তন করে কি সাধারণ মানুষের পেট ভরবে? রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব নিয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাজ্যে মানুষের অভাব-অনটন ক্রমশ বাড়ছে। বহু শিক্ষিত যুবক-যুবতী কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। অথচ তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই।
তিনি বলেন, নাম পরিবর্তন কিংবা ধাম পরিবর্তন নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষের পেটের দায় মেটাতে হবে। শুধু নাম পরিবর্তন করে মানুষের জীবনের সমস্যার সমাধান করা সম্ভব নয়।
অধীর রঞ্জন চৌধুরীর কথায়, “শুধু নাম করে নয়, সরকারকে কাম করে দেখাতে হবে।”
তার বক্তব্য, রাজ্যের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন কর্মসংস্থান। নতুন কাজের সুযোগ তৈরি করা এবং বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দিকে সরকারের নজর দেওয়া উচিত।
সব মিলিয়ে নাম পরিবর্তনের বিষয়কে সামনে রেখে রাজ্যের বেকারত্ব ও কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারকে নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের সামনে তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।