🔥 TRENDING ઉજ્જૈનમાં વૈકુંઠ ચતુર્દશી પર હરિ-હર મિ... લીલીયા રેલ્વે સ્ટેશન ના વિકાસ કાર્યોના... મહેસાણા એરપોર્ટમાં 'વંદે માતરમ' 150મી... वारंटियों के खिलाफ शाहबाद पुलिस का अभि... નેપાળના PM બાલેન્દ્ર શાહની ભારત મુલાકા... జిల్లా పంచాయతీ ఉద్యోగులకు పోస్టల్ బ్యా...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

সশস্ত্র সীমা বল (SSB)-এর এক মহতী উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বারোবিশা থেকে বিহারের কিষাণগঞ্জ পর্যন্ত ৩০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রমের লক্ষ্যে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

✍️ Reporter: Sujit Bose 🗓 23 Nov 2026, 08:49 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সশস্ত্র সীমা বল (SSB)-এর এক মহতী উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বারোবিশা থেকে বিহারের কিষাণগঞ্জ পর্যন্ত ৩০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রমের লক্ষ্যে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার নিমতিতে অবস্থিত রাধাগোবিন্দ সার্ভিস সেন্টারে আজ এক বিশেষ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারী সকলের ওপর পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। তার সাথে স্কুলপড়ুয়া দের সাথে একটি বার্তালাপ সভাও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাধাগোবিন্দ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্ণধার শ্রী সুজিত বোস মহাশয় এবং সশস্ত্র সীমা বল (SSB)এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ক্ষেত্রের কমান্ডেন্ট শ্রী লোকেশ কুমার সিং মহাশয়, শ্রী পঙ্কজ মহাশয়, শ্রী সুরজিৎ কুমার শর্মা মহাশয় এবং সশস্ত্র সীমা বল (SSB) এর অন্যান্য আধিকারিক গণ।

এই অনুষ্ঠানে যুবসমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা, ঐক্য, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের পাশাপাশি জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করা হয়।এই উদ্যোগ দেশপ্রেম ও সামাজিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত।
📲Get App