🔥 ट्रेंडिंग ધંધુકા માં ટ્રાફિક જમાવટ સર્જાઈ, માર્ગ... विद्यादान निःशुल्क कोचिंग सेंटर ने 300... ਚਾਚਾ ਨੇਹਰੂ ਦੀ ਕਹਾਣੀ ਨਾਲ ਬਾਲ ਦਿਵਸ ਮਨਾਇਆ... જિલ્લા પંચાયત પ્રમુખ ડિમ્પલબા રાજ તેમજ... बाल दिवस पर IG आकाश कुलहरि ने बच्चों क... बीडीपी का कोर ग्रुप मीटिंग मथुरा में 1...
14 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শিশুদিবসে শৈল্পিক ও সৃজনশীল অভিব্যক্তি বিকাশে খুদে পড়ুয়াদের শিল্প মেলা

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 14 नव. 2026, 05:38 PM 👁 21
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, সৃজনশীলতা সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি।মূলত শৈল্পিক অভিব্যক্তি সৃজনশীলতাকে লালন করতে এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মূলত এই লক্ষ্যকে সামনে রেখে শিশু দিবস উপলক্ষে শনিবার মানবাজার সারদা পাবলিক স্কুলে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল শিল্প মেলা।এদিন মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুদে পড়ুয়াদের উদ্ভবনী শক্তি ও সৃজনশীলতার পাশাপাশি হস্ত শিল্পকে উৎসাহ দিতে বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। খুদে পড়ুয়াদের তৈরি বিজ্ঞান প্রদর্শনী দেখে খুশি সকলে। এদিন উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সহ বিশিষ্ট জনেরা। মানবাজার সারদা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ রঞ্জন মাহান্তী বলেন,প্রতি বছর জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হল। আগামী দিনে প্রত্যেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।সকলের উপস্থিতি ও সহযোগীতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
📲Get App