🔥 ट्रेंडिंग પાટણમાં ૭ ઓક્ટોબરે યોજાશે ‘સેવા જ્યોતિ... फरीदाबाद: श्री बालाजी हनुमान मंदिर में... बेटिम में कुत्तों की मौतों की जांच शुर... सरकार ने नई नियमों के तहत चार‑स्तरीय क... आरबीआई ने क्यू3 FY27 से सात नए राज्यों... नागालैंड फिल्म निर्माता थीजा रियो ने ‘...
02 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

শিলচরে এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বিবেকানন্দ রোড, সাত বছরেও সম্পূর্ণ হয়নি ড্রেনের কাজ

✍️ रिपोर्टर: Samarjit Dey 🗓 01 अक्टू. 2026, 11:34 PM 👁 16
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শিলচরে এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বিবেকানন্দ রোড, সাত বছরেও সম্পূর্ণ হয়নি ড্রেনের কাজ

শিলচর, ১ অক্টোবর: সামান্য এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল শিলচর শহরের ২১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড। রাস্তাজুড়ে জমে থাকা বৃষ্টির জলে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল থেকে শুরু করে পথচারীদের যাতায়াতও।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় সাত বছর ধরে এই এলাকার ড্রেনের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। একাধিকবার এমন পরিস্থিতির সৃষ্টি হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার এমন বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের প্রশ্ন, দীর্ঘ সাত বছরেও কেন সম্পূর্ণ করা সম্ভব হলো না ড্রেনের কাজ? সামান্য বৃষ্টিতেই যদি রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, তাহলে ভারী বৃষ্টির সময় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?

উল্লেখ্য, আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই সমস্যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এবং ভোটাররা ভোটের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করবেন কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

সাত বছর ধরে চলা জলযন্ত্রণার কি এবার অবসান হবে? নাকি নির্বাচনের পরেও একই সমস্যার মুখোমুখি হতে হবে ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।
📲Get App