🔥 TRENDING అర్నబ్ తుఫాన్ ప్రభావంతో తణుకు RTC బస్స... ७ वी मध्ये शिकणाऱ्या विद्यार्थ्यांना स... Haryana Government Announces Public Ho... India: Power Ministry Urges Haryana to... विकास भवन सभागार में जिला स्तरीय उर्वर... తణుకు తహశీల్దార్ కార్యాలయ ఆవరణలో పెద్ద...
28 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

শান্তিপুর থেকে নিখোঁজ হওয়া ৭০ বছরের বৃদ্ধর মৃতদেহ মিললো নদীয়ার রানাঘাটে

✍️ Reporter: SURYYANATH CHATTERJEE 🗓 28 Oct 2026, 03:30 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

শান্তিপুর থেকে নিখোঁজ হওয়া ৭০ বছরের বৃদ্ধর মৃতদেহ মিললো নদীয়ার রানাঘাটে

শান্তিপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৭০ বছরের বৃদ্ধের দেহ মিললো রানাঘাটে, আজ হবে ময়নাতদন্ত, শান্তিপুরের সূত্রাগড়ের রুপোকালী মন্দির এলাকা থেকে নিখোঁজ হয়ে যান আনুমানিক ৭০ বছরের বৃদ্ধ ধ্রুব দত্ত, এরপর পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়, তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ, তদন্তে নেমে পুলিশ জানতে পারে নদীয়ার রানাঘাটে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, তখন শান্তিপুর থানার পুলিশ মৃতের পরিবারকে সেই খবর দেয়, পরিবারে নেমে আসে শোকের ছায়া, তবে পরিবার থেকে আমাদের ক্যামেরার সামনে জানানো হয় যে রোগের কারণেই ধ্রুব দত্তের মৃত্যু হয় তবে শান্তিপুর থেকে তিনি কেনই বা রানাঘাটের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন তা তাঁদের অজানা, এই মুহূর্তে রানাঘাট পুলিশ মর্গে ধ্রুব দত্তের দেহ রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য বলে জানিয়েছেন পরিবারের লোকেরা, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ, আর আজ শান্তিপুর থানা থেকে মৃত ধ্রুব দত্তের ছেলে ও পরিবারের এক সদস্য আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শুনুন তাঁদের মুখ থেকেই। শান্তিপুর নদীয়া থেকে সূর্য চ্যাটার্জীর রিপোর্টঃ সংবাদ আজ ও কাল।
📲Get App