🔥 TRENDING Palampur photographer Archit Sood gain... Richa Chadha and Ali Fazal Marry in Th... Actor Kamal Haasan Rebukes Elon Musk O... Top 5 Feel‑Good Nivin Pauly Films to W... Hanuman Ansh Completes 64th Day in The... Election Commission criticised for not...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

পুজোর আগে নবদ্বীপে হোটেল-লজে অভিযান, সরাইখানা লাইসেন্স নিয়ে কড়া নজরদারি পৌরসভার

✍️ Reporter: Gopal Sundar Biswas 🗓 09 Oct 2026, 11:48 PM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

দুর্গাপুজোর আগে নবদ্বীপ পৌরসভা শহরের হোটেল ও লজগুলির বৈধতা যাচাইয়ে তৎপর হয়েছে। শুক্রবার পৌর প্রশাসক ও পুলিশ একটি লজে অভিযান চালিয়ে সরাইখানা লাইসেন্স ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখেন।

দুর্গাপুজোর আগে নবদ্বীপের হোটেল ও লজগুলির বৈধতা যাচাইয়ে তৎপর হল পৌরসভা। শুক্রবার বিকেল প্রায় চারটে নাগাদ শহরের একটি লজে আচমকা পৌঁছে যান নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক ও থানার পুলিশ। তাঁরা লজের সরাইখানা লাইসেন্স, বিভিন্ন রেজিস্টার খাতা এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন।

হোটেল বা লজ চালানোর জন্য নির্ধারিত অনুমতি রয়েছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি কোনও বেআইনি কাজকর্ম চলছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়। পৌরসভা সূত্রে খবর, নবদ্বীপের বেশ কিছু হোটেল ও লজে প্রয়োজনীয় সরাইখানা লাইসেন্স ছাড়াই ঘর ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন।

বিশেষত পুজোর সময়ে শহরে দর্শনার্থী ও পর্যটকদের আনাগোনা বাড়ে। সেই পরিস্থিতিতে হোটেল-লজগুলির নথিপত্র ও অনুমোদন যাচাইয়ে প্রশাসনের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবারের অভিযানকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না পৌরসভা। সূত্রের খবর, আগামী দিনেও শহরের বিভিন্ন হোটেল ও লজে একইভাবে পরিদর্শন চালানো হবে।

তবে এ দিনের অভিযানে সংশ্লিষ্ট লজে কোনও অনিয়মের সন্ধান মিলেছে কি না, তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। ফলে লাইসেন্স যাচাইয়ের এই অভিযান থেকে পরবর্তী সময়ে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
📲Get App