🔥 TRENDING શેખપુરમાં પ્રાંત અધિકારી દ્વારા જેસીબી... Sikkim University assesses readiness f... Mizoram BJP Refutes Alleged Alliance T... Meghalaya clinches opening win over Mi... Papum Pare District Intensifies Anti-D... Tawang, Arunachal Pradesh Hosts Himala...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় জাতীয়তাবাদী বই বিক্রি করবে হিন্দু জাগরণ মঞ্চ

✍️ Reporter: Sujit Bose 🗓 09 Oct 2026, 11:29 PM 👁 28
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

হিন্দু জাগরণ মঞ্চ জানিয়েছে, এই বছর দুর্গাপূজার সময়ে পশ্চিমবঙ্গ জুড়ে তাদের পক্ষ থেকে বুক স্টল দেওয়া হবে। এই স্টলগুলিতে জাতীয়তাবাদী বই বিক্রি করা হবে।

হিন্দু জাগরণ মঞ্চ, আরএসএস-এর একটি সহযোগী সংগঠন, এই বছর দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্থানে বুক স্টল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই স্টলগুলিতে মূলত জাতীয়তাবাদী ভাবধারার বই বিক্রি করা হবে।

হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সংঘটক শ্রী সঞ্জয় কুমার মন্ডল আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুজোর মরসুমে সাধারণ মানুষের কাছে জাতীয়তাবাদী চিন্তাভাবনা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বুক স্টলগুলি রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপের আশেপাশে স্থাপন করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম সহ সকল বয়সের মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শিলিগুড়ি তে দাদা ভাই ক্লাব এর মোর এ একটি বুক স্টল হবে।
📲Get App