🔥 TRENDING સુરતમાં કતારગામ શિશુગૃહના બે બાળકોને ન... સુરતમાં 12 થી 18 નવેમ્બર સુધી જનજાતીય... મંડવીના જેપી નગરમાં કુબેરેશ્વર મંદિરમા... খড়গ্রাম থানাপাড়া সর্বজনীন কালীপুজো ক... સુરતને સ્વચ્છતા લીગમાં રાષ્ટ્રીય સ્તરે... સુરતના પલસાણામાં ટાટા અલ્ટ્રા ટ્રકમાં...
13 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

প্রতিবেশীর বাড়ির চৌকির নিচ থেকে উদ্ধার ৯ বছরের বালিকার দেহ, গ্রেপ্তার কিশোরী

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 13 Nov 2026, 10:48 PM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
প্রতিবেশীর বাড়ির চৌকির নিচ থেকে উদ্ধার ৯ বছরের বালিকার দেহ, গ্রেপ্তার কিশোরী

নওদা, মুর্শিদাবাদ: খেলার ছলে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৯ বছরের এক বালিকার মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার নওদা থানার বালির কুঠিপাড়া গ্রামে। গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়া মল্লিকা খাতুন নামে ওই শিশুর দেহ রাতে উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ির একটি চৌকির নিচ থেকে। এই ঘটনায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মল্লিকার মা চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন এবং বাবা মাঠে কাজে গিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী এক কিশোরী মল্লিকাকে খেলার জন্য ডেকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত বিকেলের দিকে নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়িতে তল্লাশির সময় একটি চৌকির নিচ থেকে মল্লিকার দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই বাড়ি থেকে শিশুটির ব্যবহৃত সোনার কানের দুল এবং রুপোর গয়নাও উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, শিশুটির শরীরে থাকা গয়নার লোভেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

মাত্র ৯ বছরের শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে বালির কুঠিপাড়া গ্রামে। গোটা ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালাচ্ছে নওদা থানার পুলিশ।
📲Get App