🔥 TRENDING Gwalior Man Steals Five Bikes in Chhat... बांका में चोरी का आभूषण खरीदने वाला आर... સુરતના ઉત્રાણમાં ₹3 લાખની રૂપિયા આપ-લે... सेवा संकल्प अभियान के तहत भजन संध्या आ... Family Claims Mob Attack and Stone-Pel... EC Split Over Form 6 Changes, Voter DB...
27 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২০৭তম বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন করা হয়, পড়ুয়াদের জন্য তিথিভোজনের আয়োজন রাখা হয়

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 27 Sep 2026, 12:20 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শনিবার ২৬ সেপ্টেম্বর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী। বাংলা ভাষা, শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর অবদান আজও স্মরণীয়। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এই মহান সমাজ সংস্কারককে।মুর্শিদাবাদের নবগ্রামের পশ্চিম চক্রের অন্তর্গত ৫ নম্বর পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয়েও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যকে সহজ ও সুন্দর রূপ দেওয়ার পাশাপাশি শিক্ষার প্রসারেও তাঁর ভূমিকা ছিল অনন্য। শিশুদের শিক্ষার প্রথম পাঠ হিসেবে তাঁর লেখা ‘বর্ণপরিচয়’ আজও বিশেষভাবে পরিচিত। নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন এবং সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তাঁর লড়াই তাঁকে ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপর তাঁর জীবন, কর্ম এবং সমাজ সংস্কারে অবদান নিয়ে বক্তব্য রাখেন তিনি। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে বিদ্যাসাগরকে স্মরণ করে। খুদে পড়ুয়াদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে তৈরি হয় উৎসবের পরিবেশ। তবে অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিশেষ তিথি ভোজনের আয়োজনও। মিড ডে মিলের সময়ে পড়ুয়াদের জন্য পরিবেশন করা হয় ভাত, বিভিন্ন সবজি দিয়ে তৈরি তরকারি এবং মাংস। বিশেষ এই খাবার পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন রান্নার ক্ষেত্রেও দেখা যায় বিশেষ সচেতনতা। গোষ্ঠীর মহিলারা অ্যাপ্রন ও মাথায় ক্যাপ পরে খাবার রান্না করেন এবং পরে তা পড়ুয়াদের মধ্যে পরিবেশন করেন। একদিকে বিদ্যাসাগরের জীবন ও আদর্শকে স্মরণ, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ তিথি ভোজন—সব মিলিয়ে পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ২০৭তম জন্মবার্ষিকী পালিত হল উৎসবের আবহে।শিক্ষা, মানবিকতা ও সমাজ সংস্কারের যে বার্তা বিদ্যাসাগর দিয়ে গিয়েছিলেন, সেই আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসই দেখা গেল এদিনের অনুষ্ঠানে।
📲Get App