🔥 TRENDING हाथरस की राजनीति में हलचल: आदित्य प्रक... আজ আমাদের নন্দকুমার ওরিয়েন্ট ক্লাবের... उरई रेलवे स्टेशन पर प्लेटफार्म नंबर-3... ग्राम ग्रामदेसर मऊ ग्रामदेसर मऊमें श्र... Nana Patekar Once Demanded ₹1 More Tha... Anupama Parameswaran Discusses Boyapat...
16 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
অগ্নি নির্বাপণ সংক্রান্ত সচেতনতা ও মহড়া কর্মসূচি

অগ্নি নির্বাপণ সংক্রান্ত সচেতনতা ও মহড়া কর্মসূচি

✍️ Reporter: Narasingha Samanta 🗓 16 Oct 2026, 04:50 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অগ্নি নির্বাপণ সংক্রান্ত সচেতনতা ও মহড়া কর্মসূচি

আজ, ১৫.১০.২০২৬ তারিখে, আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে কাঁথি থানার উদ্যোগে এবং কাঁথি দমকল কেন্দ্রের সহযোগিতায় অগ্নি-নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও মক ড্রিল কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দের পাশাপাশি কাঁথি থানার আইসি মনোজ কুমার ঝাঁ ও পুলিশকর্মীরা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দুর্গাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা, অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার ও পরিচালনা, জরুরি পরিস্থিতিতে নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং আকস্মিক অগ্নিকাণ্ডের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা।

কাঁথি দমকল কেন্দ্রের কর্মীরা অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
📲Get App