🔥 TRENDING Four killed, 13 injured in two road ac... Smart Card Launch on Bhopal‑Indore Met... CCTV Captures Theft and Vandalism at M... बागी बलिया में चंद्रशेखर जी के शपथ दिव... ઉમાનગરમાં નવું વર્ષ ઉજવણી માટે વેરાઈ મ... छठ पूजा और भैया दूज पर अंबाला कैंट स्ट...
10 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নবগ্রামের হজবিবিডাঙ্গায় প্রয়াত সিপিআইএম সদস্য ফটিক মার্জিতের স্মরণসভা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 10 Nov 2026, 10:49 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
নবগ্রামের হজবিবিডাঙ্গায় প্রয়াত সিপিআইএম সদস্য ফটিক মার্জিতের স্মরণসভা

নবগ্রাম, মুর্শিদাবাদ: প্রয়াত সিপিআইএম সদস্য ফটিক মার্জিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করল সিপিআইএমের পাঁচগ্রাম এরিয়া কমিটি। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রয়াত নেতার স্মৃতিচারণের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, পাঁচগ্রাম এরিয়া কমিটির অন্তর্গত হজবিবিডাঙ্গার বাসিন্দা তথা সিপিআইএমের সদস্য ফটিক মার্জিত গত ৪ঠা সেপ্টেম্বর প্রয়াত হন। তার প্রয়াণে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার শান্তি কামনায় পাঁচগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মুকুল মণ্ডল, নবগ্রাম ব্লক AIKS-এর সম্পাদক আমির আলী, পাঁচগ্রাম এরিয়া কমিটির সম্পাদক শ্যামল ঘোষ, পাঁচগ্রাম এরিয়া কমিটির সদস্য তথা কৃষক সংগঠনের সম্পাদক কদর আলী, খড়গ্রাম এরিয়া কমিটির সম্পাদক ভরত ঘোষ, সুনীল ঘোষ-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।

স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত ফটিক মার্জিতের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার দলীয় কর্মকাণ্ড, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন তারা। পাশাপাশি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃত্ব।

শ্রদ্ধা, স্মৃতিচারণ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এদিনের স্মরণসভা সম্পন্ন হয়। প্রয়াত ফটিক মার্জিতের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
📲Get App