🔥 TRENDING NEC Secretary Calls for Better Infrast... Naga Students’ Group Demands Autonomou... Child Help Desks Launched at Police St... Chief Minister vows swift action again... ANTF raids Jaipur uncover alleged Rs 1... सेवा संकल्प अभियान के तहत विकासखंड स्त...
03 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

নবগ্রামে ‘সেবা সেতু’ ক্যাম্পে অব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভ আবেদনকারীদের।

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 02 Oct 2026, 11:28 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
শুক্রবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক চত্বরে সরকারি পরিষেবা নিতে এসে সমস্যায় পড়ার অভিযোগ করেন বহু মানুষ। অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়া নিয়েও তৈরি হয় বিভ্রান্তি। পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখান আবেদনকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে মাইকিং করে অন্নপূর্ণা যোজনার কাগজ জমা নেওয়া শুরু হয়। প্রথম দিনের সমস্যার কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জঙ্গীপুর জেলা সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র স্বরূপ ঘোষ।
📲Get App