🔥 ट्रेंडिंग अमृतसर में रात का हादसा: इनोवा कार ने... प्रधानमंत्री मोदी के 25 वर्ष सार्वजनिक... जवाहरलाल नेहरू विश्वविद्यालय में पीएचड... इंडिगो की लखनऊ उड़ान में आकाशीय बिजली... শিলিগুড়ি:-- ‌বিভিন্ন দাবিতে ১২ জুলাই... न्यूजीलैंड दौरे के लिए टीम इंडिया का ए...
07 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের।

✍️ रिपोर्टर: Anirban Mandal 🗓 07 अक्टू. 2026, 09:57 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের।
রেজিনগরে উপনির্বাচনের দিনই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে আটক করেছিল রেজিনগর থানার পুলিশ। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই নওদার বিধায়ক হুমায়ুন কবীরের চোখে জল। সংবাদমাধ্যমের সামনেই কার্যত কাঁদলেন হাউ হাউ করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে, বুধবার সরাসরি রাজনীতি থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ করলেন হুমায়ুন।

উপনির্বাচনের পরের দিনই মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুমায়ুন কবীর বললেন, ' কথা রাখলেন না শুভেন্দু অধিকারী'। AJUP প্রধানের দাবি, "নবান্নে ডেকে আমাকে বলেছিলেন ৩০ হাজার ভোটে আমার ছেলে জিতবে । সেই মুখ্যমন্ত্রীই গতকাল পুলিশ দিয়ে ভোট লুঠ করালেন । এরপর বিধায়ক পদে থাকব কিনা ভেবে দেখছি । বিধানসভায় যাব, কিন্তু কোনও কমিটির মিটিংয়ে থাকব না " । হুমায়ুন বললেন, " বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না। মন থেকে চাইছি না আর রাজনীতিতে থাকি। বিধায়ক পদ রাখব কিনা নওদার মানুষের সঙ্গে কথা বলব। " তিনি আরও বলেন, ' এত মিথ্যচার যে মুখ্যমন্ত্রী করেন, তাঁর মুখোমুখি আমি হব না। বিধানসভায় যাব, অধিবেশনে যাব। কিন্তু যে অধিবেশনে মুখ্যমন্ত্রী থাকবেন, সেদিন যাব না। '

ভোটের দিন সকালে বাড়ি থেকে বেরনোর আগেই পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন হুমায়ুন কবীর। সকাল থেকে দুপুর, সময় যত এগিয়েছে ততই বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীর। বাবার ছেড়ে দেওয়া রেজিনগর আসনে প্রার্থী হয়েছেন ছেলে গোলাম নবি আজাদ। তাকে জেতাতে মঙ্গলবার সকালেই বাড়ি থেকে বেরোন নওদার AJUP বিধায়ক। শক্তিপুরে ভোট দিতে গিয়ে ফের পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুমায়ুন কবীর। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির অফিসে নওদার বিধায়ক পৌঁছতেই ফের একদফা অশান্তি শুরু হয়। তারপর হুমায়ুন কবীরকে আটক করে পুলিশ! পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরেই সাংবাদিক সম্মেলনে রাজনীতি ছাড়ার কথা বলেন। এখন ৯ তারিখ উপনির্বাচনের ফল প্রকাশের দিন লক্ষ্য রাখার বিষয় রাজনৈতিক কোনও পটপরিবর্তন হয় কিনা সেটা দেখার।
📲Get App