🔥 TRENDING Actress Ishita Dutta Enjoys Family Hol... New Menu Unveiled for Bengaluru‑Goa Va... Madhya Pradesh MLA urges tribal famili... Rs 55 lakh worth of liquor seized near... Dear Legend Monday Lottery Draw Declar... Nagaland journalists dubbed ‘interlocu...
16 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মলয় মহাজনকে সরিয়ে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি শাখারভ সরকার

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 16 Nov 2026, 11:25 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মলয় মহাজনকে সরিয়ে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নতুন সভাপতি শাখারভ সরকার
নতুন দায়িত্ব পেয়ে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মানুষের পাশে থাকার বার্তা নবনিযুক্ত জেলা সভাপতির
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে বড়সড় রদবদল। মলয় মহাজনকে সরিয়ে নতুন জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন ৭০ নম্বর রেজিনগর বিধানসভার বিধায়ক শাখারভ সরকার। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া-পাশলা অঞ্চলের বিলোল গ্রামে বিলোল সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন দায়িত্ব পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন নবনিযুক্ত জেলা সভাপতি শাখারভ সরকার।
তিনি জানান, এই দায়িত্ব তার কাছে নতুন নয়। এর আগেও ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। দল তাকে অতীতে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আগামী দিনেও দলের দেওয়া নতুন দায়িত্ব একইভাবে নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানান তিনি।
পাশাপাশি, আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করার বার্তাও দেন নবনিযুক্ত জেলা সভাপতি। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠন পরিচালনা থেকে শুরু করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি—সবকিছু নিয়েই তার পরিকল্পনা কী, তা জানতে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার, নতুন নেতৃত্বে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সংগঠন আগামী দিনে কোন পথে এগিয়ে যায়।
📲Get App