🔥 TRENDING दिल्ली पुलिस की हिरासत में लिए जाने के... सेवा संकल्प अभियान के तहत विद्यार्थियो... इंदापूर: शहा गावच्या सोनू पाटलाच्या हि... Supriya Sule Criticizes Protest Crackd... Delhi Police Detention: Man Informed o... Uttar Pradesh minister accuses CJI of...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মহালয়া উপলক্ষে পাত্রসায়রে আরএসএস-এর বর্ণাঢ্য পথ সঞ্চালন অনুষ্ঠিত

✍️ Reporter: Giasuddin Mandal 🗓 10 Oct 2026, 07:24 PM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

মহালয়া উপলক্ষে পাত্রসায়রে আরএসএস-এর বর্ণাঢ্য পথ সঞ্চালন অনুষ্ঠিত

মহালয়া উপলক্ষে পাত্রসায়রে আরএসএস-এর বর্ণাঢ্য পথ সঞ্চালন অনুষ্ঠিত
​নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়র:
শুভ মহালয়ার বিশেষ পুণ্য তিথিতে বাঁকুড়া জেলার পাত্রসায়রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) উদ্যোগে এক বিশেষ ‘পথ সঞ্চালন’ (র‍্যালি) অনুষ্ঠিত হলো।
​রবিবার পাত্রসায়র মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই পথ সঞ্চালনের সূচনা হয়। সুশৃঙ্খলভাবে ব্যান্ড বাদ্যের তালে তালে স্বয়ংসেবকরা মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সমগ্র পাত্রসায়র শহর পরিক্রমা করেন। এলাকার প্রধান প্রধান পথগুলি প্রদক্ষিণ করার পর পুনরায় পাত্রসায়র মহাবিদ্যালয়ে এসে পথ সঞ্চালনের সমাপ্তি ঘটে।
​এদিনের এই পথ সঞ্চালনে উপস্থিত ছিলেন আরএসএস-এর বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া বিভাগের সেবা প্রমুখ , শিশির গাঙ্গুলী,প্রদীপ অধিকারী, অভিজিৎ কুন্ডু সহ সংগঠনের একাধিক বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা সংঘের মূল ভাবধারা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশসেবার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। মহালয়ার সকালে অনুশাসিত এই পথ সঞ্চালন দেখতে রাস্তার দু’পাশে এলাকার বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। সমগ্র কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আবহাওয়ায় সম্পন্ন হয়।
📲Get App