🔥 TRENDING ભુજના શરદબાગમાં ઝાડ પર ગળેફાંસો ખાધેલી... Robbers steal jewellery worth Rs 40 cr... BPSC Announces Document Verification D... Baroda thrash Uttar Pradesh in SMAT 20... Armed robbers loot entire jewellery sh... Congress Appoints Parag Singh as Head...
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মাটি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান! হাতিনগর থেকে মাটি পাচারের অভিযোগে আটক একাধিক গাড়ি, পুলিশের তৎপরতায় চাঞ্চল্য

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 18 Nov 2026, 11:30 PM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
মাটি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান! হাতিনগর থেকে মাটি পাচারের অভিযোগে আটক একাধিক গাড়ি, পুলিশের তৎপরতায় চাঞ্চল্য

মুর্শিদাবাদে অবৈধ মাটি কাটা ও পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশের। বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর এলাকা থেকে মাটি কেটে তা মুর্শিদাবাদ থানা এলাকার বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। সেই মাটি বোঝাই একাধিক গাড়ি আটক করল মুর্শিদাবাদ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে অভিযোগ, পুকুর ভরাট এবং ইটভাটায় সরবরাহের উদ্দেশ্যেই অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। মাটি বোঝাই গাড়িগুলি মুর্শিদাবাদ থানা এলাকায় প্রবেশ করতেই পুলিশের নজরে আসে। এরপর আইসি অনিরুদ্ধ বাগের তৎপরতায় টাউনবাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িগুলি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক গাড়িগুলির চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে মাটি কাটার বৈধ অনুমতিপত্র এবং প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হলে তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ।

এই অবৈধ মাটি কাটা ও পাচারকাণ্ডে বহরমপুর থানা এলাকার কুতুব উদ্দিন শেখ এবং রমজান আলীর নাম উঠে এসেছে।

তবে এই মাটি পাচার চক্রের পিছনে আর কারা জড়িত? কোথা থেকে তোলা হচ্ছিল মাটি? কার মদতে চলছিল এই অবৈধ কারবার? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তের দাবি উঠছে।

একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ, অন্যদিকে সেই মাটি পাচারের রমরমা—সব মিলিয়ে পুলিশের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, আটক গাড়ির পর এই চক্রের নেপথ্যে থাকা মূল কারবারিদের চিহ্নিত করতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।
📲Get App