🔥 ट्रेंडिंग द रियल पॅंथर ऑफ इंडिया संस्थापक व अध्य... মানবাজার: অন্নপূর্ণা প্রকল্পের টাকা না... एमपी हाई कोर्ट ने एजी के दस्तावेज़ रख‑... धानिवली ते आळंदी पायी दिंडीचे सावरणे य... मध्य प्रदेश: 'डोंकी MPNRC' के नाम से ज... पिम्प्री‑चिंचवड RTO ने HSRP नंबर प्लेट...
27 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানবাজার: একাধিক দাবিতে দুয়ারসিনী মোড়ে পথ অবরোধ বামনী মাঝিহিড়া আঞ্চলিক নাগরিক মঞ্চের

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 27 नव. 2026, 10:45 PM 👁 27
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অমরেশ দত্ত, মানবাজার: পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের দুয়ারসিনী মোড়ে পথ অবরোধ। শুক্রবার বামনী মাঝিহিড়া আঞ্চলিক নাগরিক মঞ্চের পক্ষ থেকে মানবাজার - বরাবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বামনী মাঝিহিড়া আঞ্চলিক নাগরিক মঞ্চের দাবী চাকা ব্রিজের কাজ অবিলম্বে আরম্ভ করতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিস স্থানান্তর করতে দেওয়া হবে না। মডেল পঞ্চায়েত ভবন বামনীতেই করতে হবে।দুয়ারসিনী মোড় হতে বামনী ভায়া কদমা হতে কেশ্যা মোড় ও বামনী হতে মাঝিহিড়া ভায়া কুদা হতে কেশ্যা মোড় রাস্তা নির্মাণ করতে হবে। বামনী মাঝিহিড়া অঞ্চলের হাই স্কুলগুলি ও প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সহ পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। মহাড়া সহ অন্যান্য স্কুলের নিকট মদভাটির অনুমোদন দেওয়া চলবে না। জানা যায়, প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সুরাহা এমনটায় অভিযোগ স্থানীয়দের। পথে নেমে অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় মানুষজন। এর ফলে আটকে পড়ে যানবাহন। ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ,মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। এখনো পর্যন্ত অবরোধ চলছে বলে জানা যায়।
📲Get App