🔥 ट्रेंडिंग कर्नाटक मंत्री का दावा: ई20 में 30% से... रायपुर रॉयल्स ने आईपीएल 2027 में लखनऊ... धनतेरस 2026 पर अजमेर में आभूषण व बर्तन... नई गाड़ियों की खरीदारी से जयपुर में 1... भोपाल में 24 घंटे में दर्ज हुए पाँच दु... Indian Army Enhances Water Security at...
06 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রামে কৃষকদের হাতে সর্ষের বীজ ও কীটনাশক বিতরণ, প্রথম দিনেই উপকৃত ৩০০ কৃষক

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 06 नव. 2026, 10:14 PM 👁 16
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রামে কৃষকদের হাতে সর্ষের বীজ ও কীটনাশক বিতরণ, প্রথম দিনেই উপকৃত ৩০০ কৃষক

খড়গ্রাম, মুর্শিদাবাদ : কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে। বৃহস্পতিবার ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে সর্ষের বীজ ও কীটনাশক তুলে দেওয়া হয়। এই কর্মসূচিকে ঘিরে কৃষকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

জানা গিয়েছে, পর্যায়ক্রমে খড়গ্রাম ব্লকের মোট ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সর্ষের বীজ ও কীটনাশক বিতরণ করা হবে। প্রথম দিনে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৬০০ জন কৃষকের হাতে কৃষি সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তার মধ্যে প্রথম দিনেই ৩০০ জন কৃষকের হাতে সর্ষের বীজ ও কীটনাশক তুলে দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস পাল-সহ অন্যান্যরা। কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

প্রশাসনিক ও কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে পর্যায়ক্রমে বাকি কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেওয়া হবে। পাশাপাশি ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এই বিতরণ কর্মসূচি চলবে।

খড়গ্রাম ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহু কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
📲Get App