🔥 ट्रेंडिंग ਜਲੰਧਰ ਦੇ 333 ਸੂਰਜ ਐਨਕਲੇਵ ਵਿੱਚ ਪੁਸ਼ਪਾ ਦੇ... उज्जैन के पंवासा में हफ्ता वसूली के आर... मुरैना में बदले की आग: पड़ोसियों ने यु... सुल्तानपुर में बीएससी छात्रा की संदिग्... આદરણીય શ્રી અમરીશભાઈ ડેર સાહેબની તે સમ... विजयपुर में आज सड़क दुर्घटना हुई
13 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

খড়গ্রাম ব্লকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের প্রস্তুতি, উপকৃত হতে চলেছেন প্রায় ৯০০ জন

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 13 नव. 2026, 11:10 PM 👁 12
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
খড়গ্রাম ব্লকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের প্রস্তুতি, উপকৃত হতে চলেছেন প্রায় ৯০০ জন

খড়গ্রাম, মুর্শিদাবাদ: রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা প্রদানকে কেন্দ্র করে খড়গ্রাম ব্লকে নেওয়া হলো বিশেষ প্রস্তুতি। খড়গ্রাম ব্লকের রবীন্দ্রভবনে উপভোক্তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে ব্লক প্রশাসন।

রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার আওতায় রাজ্যের ৭ লক্ষাধিক উপভোক্তার হাতে মোট ৪২০১ কোটি টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিজস্ব পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতেই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছে রাজ্য সরকার।

এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ ও রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিকের উপস্থিতিতে রাজ্যজুড়ে এই আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি পরিচালিত হয়।

অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা পেতে চলেছেন প্রায় ৯০০ জন উপভোক্তা। তাদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে রবীন্দ্রভবনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে ব্লক প্রশাসন।

এদিনের প্রস্তুতি ও কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও ডিকি শেরপা, জয়েন্ট বিডিও সৌগত রায়-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসনের আশা, আবাস যোজনার এই আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামীণ এলাকার বহু পরিবারের দীর্ঘদিনের পাকা বাড়ি তৈরির স্বপ্ন বাস্তবায়িত হবে। মাথার উপর পাকা ছাদের নিশ্চয়তা দিতে রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে উপভোক্তাদের মধ্যেও দেখা যাচ্ছে আশার আলো।

'আবাসের ভিতেই আগামী দিনের ভিত্তি'—এই ভাবনাকে সামনে রেখেই আবাস যোজনার পরিষেবা পৌঁছে দিতে তৎপর খড়গ্রাম ব্লক প্রশাসন।
📲Get App