देश
কচুবেড়িয়া ঘাটে নদীর জলে বর্জ্য ফেলার অভিযোগ, ভিডিও ফুটেজ ঘিরে প্রশ্ন পরিবেশ রক্ষায়
গঙ্গাসাগর: গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে নদীর জলে প্রকাশ্যে ময়লা ও বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘাট পরিষ্কারের কাজে যুক্ত সাফাই কর্মীদের একাংশ নদীর জলে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে দিচ্ছেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজও ধারণ করা হয়েছে। ওই ফুটেজে নদীর জলে ময়লা ফেলার দৃশ্য দেখা যাচ্ছে বলে অভিযোগকারীর দাবি। ঘটনাটি সামনে আসার পর গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় এলাকার পরিবেশ রক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়দের বক্তব্য, নদীতে এভাবে বর্জ্য ফেলা হলে জলদূষণ বাড়ার পাশাপাশি নদীর পরিবেশ ও জলজ প্রাণীর উপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি প্রশাসনের নজরে এনে ঘটনার তদন্ত এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধ করার দাবি উঠেছে।