🔥 TRENDING Three Unidentified Big‑Cat Cubs Sighte... Police Officer Found Dead in Nazira Pl... Assam Entrade Ltd shares update on Yah... દિવાળી પર્વે શિનોર ગામમાં બજારોમાં ભાર... প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডব... Kashmir supporters of mr Nazir Ahmed S...
08 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

কালীপুজোয় বর্ণাঢ্য শোভাযাত্রা, মাতৃ আরাধনায় মানবাজার নামোপাড়া

✍️ Reporter: Amaresh Dutta 🗓 08 Nov 2026, 02:49 PM 👁 25
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পুরুলিয়ার কালীপুজোগুলোর মধ্যে অন্যতম মানবাজার নামোপাড়া সার্বজনীন শ্যামা কালী মন্দিরের পুজো। ঐতিহ্যবাহী কালীপুজোকে ঘিরে আজও দেখা যায় সমান আবেগ। ‌আজও নিয়মরীতি মেনে মায়ের পুজো হয়। জাঁকজমক করে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন মা কালী।পাশাপাশি মানবাজার নামোপাড়া সার্বজনীন শ্যামা কালী পূজা কমিটির পক্ষ থেকে রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো।সুজ্জজিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অনেক মানুষজন। মন্দির কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী বলেন, ২০১২ সালে মন্দির প্রতিষ্ঠিত হয়, শুরুতে মাটির প্রতিমাতে মা পুজিতা হতেন। তারপর ভক্তদের দানে ও মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির।পাশাপাশি রীতিমেনে কালী পূজোর পরেরদিন নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা ও পর্যটকরা পুজোর কয়েকদিন জাতি,ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সব ধরনের মানুষের ভীড় হয়। আনন্দের সাথে এই পুজোকে উপভোগ করেন সকলে ৷
📲Get App