জলঙ্গী নদীর ধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার ২, বাজেয়াপ্ত মাটিভর্তি দুটি ট্রাক্টর

নওদা, মুর্শিদাবাদ: জলঙ্গী নদীর ধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ট্রাক্টর চালককে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। পুলিশের অভিযানে মাটিভর্তি দুটি ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার টুঙ্গি এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে টুঙ্গি এলাকায় অভিযান চালায় নওদা থানার পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ দেখতে পায়, জলঙ্গী নদীর ধারে প্রকাশ্যে মাটি কাটা হচ্ছে। এরপর পুলিশ ধাওয়া করে মাটিভর্তি দুটি ট্রাক্টর আটক করে এবং দুই চালককে গ্রেফতার করে।
ধৃতদের নাম তাজমল শেখ ও কল্যাণ মণ্ডল। দুজনেরই বাড়ি নদিয়া জেলার পলাশিপাড়া থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, দিনের বেলায় প্রকাশ্যেই জলঙ্গী নদীর ধার থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এই কাজের পিছনে মাটি কারবারিদের একটি চক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ধৃত দুই ট্রাক্টর চালককে মঙ্গলবার বহরমপুর আদালতে পেশ করে পুলিশ। এই অবৈধ মাটি কাটার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।