🔥 TRENDING Jharkhand NEET UG 2026: Round 3 Regist... Jharkhand's Nishant Kerketta Becomes I... Centre elevates Justices Sunita Agarwa... Kerala CM V.D. Satheesan Unveils Groun... Kerala HC Seeks Clarification from KPS... पणजी : वर्ल्ड फेडरेशन ऑफ द डेफ रीजनल स...
05 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
জেলা পুলিশের উদ্যোগে এবার সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হলো চন্দ্রকোনার রামজীবনপুর টি ও পি-তে।

জেলা পুলিশের উদ্যোগে এবার সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হলো চন্দ্রকোনার রামজীবনপুর টি ও পি-তে।

✍️ Reporter: Chanchal Siddhanta 🗓 18 Aug 2026, 03:32 PM 👁 62
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পরিবেশকে সবুজ ও সুন্দর রাখতে পুলিশ কর্মীদের উদ্যোগে রোপণ করা হলো বিভিন্ন ধরনের চারা গাছ। শুধু গাছ লাগানোই নয়, চারাগাছের পরিচর্যা ও নিয়মিত দেখভালের ওপরও জোর দেওয়া হয়।
পুলিশের এই উদ্যোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হলো পরিবেশ রক্ষার বার্তা। একটি গাছ শুধু প্রকৃতির ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ।
চন্দ্রকোনার রামজীবনপুর টি ও পি-তে জেলা পুলিশের এই সবুজায়ন উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। পুলিশের সঙ্গে সাধারণ মানুষও এগিয়ে আসুক, গড়ে উঠুক আরও সবুজ বাংলা—এই বার্তাই উঠে এল এই কর্মসূচির মধ্য দিয়ে।
নিউজ কলকাতা টিভির পক্ষ থেকে এই উদ্যোগকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
📲Get App