🔥 TRENDING வேலூர்: காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்... થરાદ પોલીસે વાંતડાઉ ભારતમાલા રોડ પરથી... સુરત: કડોદરામાં ગણેશોત્સવ અને શાંતિપૂર... જૂનાગઢ: ગૌચર દબાણ મામલે કાર્યવાહી ન કર... સુરત: બાયોડાયવર્સિટી પાર્કમાં વિવાદો બ... નેત્રંગ-વાલિયા રોડ પર ઈકો કારની ટક્કરે...
22 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

গোপীনাথপুর বাবু জগজীবন sc ও st হোস্টেল ও গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর st ছাত্রী সোমবাড়ি হাঁসদা এর অস্বাভাবিক মৃত্যু

✍️ Reporter: Dipak Kumar Das 🗓 22 Sep 2026, 08:38 PM 👁 85
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

হোস্টেলে এর দুর্নীতি ও অস্বাভাবিক মৃত্যু

গত 20/09/2026 তারিখে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোমবারি হাঁসদা এর স্কুলের সামনে যে বাবু জগ জীবন মিশন হোস্টেল এর অধীন BCW পরিচালনায় হোস্টেলের স্টোর রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এই ঘটনায় পরিবারের তরফ থেকে সোমবারই হাঁসদার দিদি ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবী তাঁদের মেয়েকে মেরে ফেলা হয়েছে, তাদের পরিবারের লোককে কেনো জানানো হ্য়নি, বলে আমরা অপরিচিত ব্যক্তির মারফত রাত্রি প্রায় 7,30 নাগাদ জানতে পরে গিয়ে দেখে তখন ও তাঁদের মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাদের দাবি 20/09/2026 বেলা 12-1 টা নাগাদ ফোন করে জানায় সে হোস্টেলে পৌঁছে গেছি, স্কুল ও BCW ,হোস্টেলে সুপারের পক্ষ থেকে জানানো হয়নি, এবং হোস্টেল পরিচালনা ও নিয়ম শৃঙ্খলা নিয়ে অনেক অভিযোগ রয়েছে, তারা এই ঘটনা নিয়ে হোস্টেল কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছে , তাদের অভিযোগ এই ঘটনার নিরপেক্ষ ভাবে উচ্চ পর্যায়ের তদন্ত চাইছে এবং প্রকৃত দোষী ব্যক্তি শাস্তি পায়, ঘটনায় প্রশাসনের সকল স্তরে ও ট্রাইবাল ডিপার্টমেন্ট বিসিডবলু দপ্তর কে দিয়ে তদন্তের আবেদন ও বিডিও Narayangarh কে বাইরে রেখে তদন্তের জন্য প্রশাসনের সর্বোচ্চ মহলে অভিযোগ করার পর আজকে তারা narayangarh থানার সামনে পথ অবরোধ করে ডেপুটেশন দেয় , তাদের দাবি এসডিও, ডিএম পর্যায়ের কোনো অফিসার এসে তাদের সাথে কথা বলে তদন্তের আশ্বাস দিলে তারা মৃত দেহ মর্গ থেকে নিয়ে সৎকার করবে । নারায়ণগড় থানার পুলিশ আশ্বাস দিয়েছেন এসডিও খড়গপুর এর সাথে কথা বলিয়ে সমস্যার সমাধান করবেন, আপনারা শুনুন মুনি হাঁসদা এর বক্তব্য
📲Get App