🔥 TRENDING प्रधानमंत्री मोदी के पटना दौरे के कारण... 20 ਏਕੜ ’ਚ ਪਰਾਲੀ ਸੰਭਾਲ ਕੇ ਕਿਸਾਨ ਗੁਰਮੇਲ... મહીસાગરના બાગાયતી ખેડૂતો માટે ખુશખબર:... पूर्णिया लोकसभा क्षेत्र में विकास कार्... Himachal Pradesh Legislative Assembly... Governor Opens Winter Travel Exhibitio...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ফের মধুচক্রের অভিযোগে চাঞ্চল্য মুর্শিদাবাদে! মতিঝিলের হোটেল বালাজিতে পুলিশের অভিযান, আটক ৮

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 20 Nov 2026, 01:00 PM 👁 38
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ফের মধুচক্রের অভিযোগে চাঞ্চল্য মুর্শিদাবাদে! মতিঝিলের হোটেল বালাজিতে পুলিশের অভিযান, আটক ৮

মুর্শিদাবাদ : ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর। একদিকে ইতিহাস, ঐতিহ্য, পর্যটন। অন্যদিকে শহরেরই একটি হোটেলকে ঘিরে এবার উঠল মধুচক্র চালানোর অভিযোগ। আর সেই অভিযোগের সূত্র ধরেই কি বড়সড় পদক্ষেপ পুলিশের? মতিঝিলের হোটেল বালাজিতে অভিযান চালিয়ে পাঁচ মহিলা ও তিন পুরুষ-সহ মোট আটজনকে আটক করল মুর্শিদাবাদ থানার পুলিশ। নেতৃত্বে থানার আইসি অনিরুদ্ধ বাগ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ঘটনাস্থল মুর্শিদাবাদ থানার অন্তর্গত মতিঝিল এলাকা। সেখানকার হোটেল বালাজিতে পুলিশের বিশেষ অভিযান। মুর্শিদাবাদ থানার আইসি অনিরুদ্ধ বাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন টাউনবাবু এমডি জালালুদ্দিন আহমেদ, মহিলা সাব-ইনস্পেক্টর কোয়েল দত্ত-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
অভিযানে পাঁচ মহিলা ও তিন পুরুষকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে পুলিশের বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।
ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের ভাবমূর্তি রক্ষায় এবার কি আরও কঠোর হবে পুলিশি নজরদারি? পর্যটন ও ঐতিহ্যের শহরে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি রুখতে কী পদক্ষেপ করে প্রশাসন, এখন সেদিকেই নজর।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং আনুষ্ঠানিক বক্তব্যের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা শহর।
📲Get App