🔥 ट्रेंडिंग ਪ੍ਰਵਿੰਦਰ ਸਿੰਘ ਝੋਟਾ ਕੇਸ ਵਿੱਚ ਸਰਕਾਰ ਨਾਲ... ಲಿಂಗಸುಗೂರು: ನಿಯಮ ಉಲ್ಲಂಘನೆ - ಯಲಗಲದಿನ್ನಿ... মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা তার... ದುಷ್ಕರ್ಮಿಗಳು ಮಾರಣಾಂತಿಕ ಹಲ್ಲೆ ಖಂಡಿಸಿ ತಾ... फ़तेहपुर के कूचेसर रोड पर शिक्षा सम्मे... हजारीबाग में चोरी पर अंकुश: एसपी अमन क...
04 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

একাধিক দাবীতে হুড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন

✍️ रिपोर्टर: Amaresh Dutta 🗓 04 नव. 2026, 08:45 PM 👁 20
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
হুড়া গ্রামীণ হাসপাতালে মিছিল সহযোগে একাধিক দাবীদাবা নিয়ে সোমবার ডেপুটেশন জমা দিল গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্যাকটিশনার এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্যরা। হুড়া হাটতলা থেকে একটি মিছিল করে হুড়া গ্রামীণ হাসপাতালে যায় সংগঠনের সদস্যরা। মূলত হুড়া ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত করে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের শেষে শংসাপত্র ও আইডেন্টিটি কার্ড দিয়ে স্বাস্থ্য কর্মী হিসেবে স্থায়ী নিয়োগ করতে হবে। হুড়া ব্লকের জনসংখ্যার অনুপাতিক হারে ব্লক হাসপাতালে বেড ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীর সংখ্যা বাড়াতে হবে। সদ্যোজাত শিশু ও প্রসূতি মায়ের জন্য আই.সি.ইউ,ও সি.সি.ইউ ব্যবস্থা চালু করতে হবে, রেফার্ড রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা সহ একাধিক দাবিতে সংগঠনের পক্ষ থেকে হুড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হল এদিন। এদিন উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক বিকাশ মাহাতো, সংগঠনের জেলা সহ সভাপতি রঙ্গলাল কুমার, ব্লক সম্পাদক হামিদ আনসারী, ব্লক সভাপতি মন্টু মুর্মু।
📲Get App