🔥 TRENDING અમદાવાદ ગ્રામ્ય SOG દ્વારા રૂ. 1.50 કર... Faisal Shaikh (Faisu) Marries in Madin... Vogue India Names Ambassadors for Vogu... Tollywood Star Aishwarya Holakkal’s Bi... IMD Issues Yellow Heatwave Alert for M... Maharashtra revives plan to interview...
10 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
এবারও বাঙ্গালীদের মহা উৎসবকে মাটি করতে ধুয়ে আসছে প্রকৃতির খেলা।
Weather

এবারও বাঙ্গালীদের মহা উৎসবকে মাটি করতে ধুয়ে আসছে প্রকৃতির খেলা।

✍️ Reporter: Debangshu Acharjya 🗓 10 Oct 2026, 03:59 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

বাঙ্গালী মানেই পূজো আর দুর্গাপুজো মানেই বাঙ্গালী। হাঁসি, ঠাট্টা, আনন্দ, হই- হুল্লোড় এসব নিয়েই আমাদের মায়ের আগমন।

বাঙ্গালীদের বিখ্যাত পুজো তার আগেই সব আনন্দ মজা মাটি করার মত আপডেট দিল আবহাওয়া দফতর। দুর্গাপুজোর ঠিক আগেই আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা দেখা দিয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়ার দফতর।

ঝাড়গ্রাম : সবার প্রিয় পুজো আর তার আগেই আবহাওয়া দফতরের সূত্র অণুসারে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উপসাগরে। সেটি আগামীকাল , অর্থাৎ ১১ অক্টোবর, আন্দামান সাগরে পৌঁছবে।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে অণুসারে, আগামী ১৩ তারিখ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি বড়ো মাপের নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এই সংকট-টি এগোবে এমনটাই জানা গিয়েছে।

বাঙ্গালী মানেই পূজো আর পূজো মানেই বাঙ্গালী। যেমনটি ইলিশ মাছ খুবই জনপ্রিয়ত এদের কাছে ঠিক তার চাইতেও দুর্গাপুজো আরও জনপ্রিয় বাঙ্গালীদের কাছে। আর ঠিক এই মহা উৎসবের আগেই রাজ্যের সকলেরই মনে একটাই প্রশ্ন, নিম্নচাপের প্রভাব কি ও পড়বে? । তবে আবহাওয়া দফতরের সূত্রের মতে এই নিশ্চয়তা পাওয়া গেছে যে , পশ্চিমবঙ্গের মানুষদের আপাতত পুজোয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হতে না। শনিবার , অবশ্য দেবীর আগমনের দিন মহালয়া ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে এমনটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে। মূলত পশ্চিমবঙ্গে যদিও বৃষ্টি হয় তবে সেটা খুবই অল্প পরিমাণে।

আবহাওয়ার দফতরের মতে আগামী ১৪ অক্টোবর, পার্শ্ববর্তী কয়েকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটি জানা গিয়েছে এবং সেই বৃষ্টির সাথে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে এমনটি আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও আরও জানা গিয়েছে যে আগামী 15থেকে 17 অক্টোবর উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা কম। ১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে শনিবার মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর উপরের পার্বত্য জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ১৬ থেকে ১৭ তারিখ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ তারিখ সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
📲Get App