ঢাক-ঢোলের তালে জমজমাট বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই! দ্বিতীয় দিনেও নানা দেবদেবীর প্রতিমা নিয়ে নজরকাড়া পরিবেশনা, উৎসবের আমেজে মাতোয়ারা শহর

বেলডাঙা, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের বেলডাঙা মানেই ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের এক অনন্য মেলবন্ধন। আর এই ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হলো বেলডাঙার বিখ্যাত কার্তিক লড়াই। ঢাক-ঢোল, ঝাঁঝ, ডমরু ও ক্যাসিওর তালে তালে নানা দেবদেবীর প্রতিমা নিয়ে এই লড়াই দেখতে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য মানুষ।
গত ১৮ ই নভেম্বর বুধবার থেকে শুরু হয়েছে বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। প্রথম দিন ছাপাখানা বাজার চত্বরজুড়ে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার পর, ১৯ শে নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বিকেল থেকে বেগুনবাড়ির আন্ডিরণ এলাকায় শুরু হয় বর্ণাঢ্য কার্তিক লড়াই।
দ্বিতীয় দিনেও বিভিন্ন পুজো উদ্যোক্তারা নানা দেবদেবীর প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেন এই উৎসবে। বুড়ো শিব, শিব-দুর্গা, গণেশ, কার্তিক, রাম, ভারতমাতা থেকে শুরু করে হনুমান—বিভিন্ন প্রতিমার উপস্থিতিতে উৎসবের আবহ হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
এদিন অধিকাংশ প্রতিমাই বাঁশের মাচান তৈরি করে কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হয়। আন্ডিরণ থেকে দক্ষিণপাড়া এবং দক্ষিণপাড়া থেকে পুনরায় আন্ডিরণ পর্যন্ত চলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও কার্তিক লড়াই। ঢাক, ঢোল, ঝাঁঝ, ডমরু ও ক্যাসিওর তালে তালে প্রতিমাগুলির নাচ এবং বিভিন্ন কৌশলী পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।
কোথাও ধ্বজা উড়িয়ে, কোথাও ড্রামের উপর উঠে নানা কসরত, আবার কোথাও ড্রাম ঘুরিয়ে আগুনের বিশেষ প্রদর্শনী—সব মিলিয়ে উৎসবের মঞ্চে দেখা যায় একের পর এক নজরকাড়া পরিবেশনা। বাদ্যযন্ত্রের তালে তালে প্রতিমাগুলির নাচ ও শিল্পীদের দক্ষতা কার্তিক লড়াইয়ের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে।
প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে দর্শকদের ভিড় কিছুটা কম থাকলেও উৎসাহের কোনও খামতি ছিল না। স্থানীয়দের মতে, প্রথম দিনের লড়াই বেলডাঙা পৌরসভা এলাকার অপেক্ষাকৃত প্রশস্ত রাস্তায় অনুষ্ঠিত হলেও দ্বিতীয় দিনের লড়াই পঞ্চায়েত এলাকার তুলনামূলক সংকীর্ণ রাস্তায় হওয়ায় দর্শকদের ভিড় কিছুটা কম দেখা যায়।
এদিকে উৎসবকে কেন্দ্র করে দর্শকদের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে যথেষ্ট তৎপর ছিল বেলডাঙা থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও রাখা হয় বিশেষ নজর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিনে বিপুল জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ভাগ করে আয়োজন করা হচ্ছে এই কার্তিক লড়াই।
তবে এখানেই শেষ নয়। আগামী দিনেও বেলডাঙা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী উৎসব। ধর্মীয় আবেগ, লোকসংস্কৃতি এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেলডাঙার কার্তিক লড়াই যে আজও তার নিজস্ব ঐতিহ্য ও আকর্ষণ ধরে রেখেছে, দ্বিতীয় দিনের উৎসবের ছবিতেই তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।