🔥 TRENDING Supreme Court Imposes Deadline on Elec... Supreme Court Urges West Bengal Speake... Supreme Court Clarifies Changes to For... AIMIM Faces Fresh Controversy in Hyder... Left Parties Protest Against CEC Gyane... Congress Leader Suraj Thakur Denies Fa...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
National

বর্জ্য নয়, নতুন সম্ভাবনা—‘কাবাড় সে জুগাড়’-এ পরিচ্ছন্ন ও সবুজ রেলওয়ের বার্তা সিয়ালদহ ডিভিশনের

✍️ Reporter: Subhojit Das 🗓 28 Sep 2026, 05:31 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ফেলে দেওয়া জিনিসও যে নতুনভাবে মানুষের কাজে লাগতে পারে, সেই বার্তাই দিচ্ছে সিয়ালদহ ডিভিশন। পুরনো রেলওয়ে সরঞ্জাম ও ধাতব বর্জ্যকে শিল্পকর্ম ও ব্যবহারযোগ্য সামগ্রীতে রূপ দেওয়ার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতা: একটি পুরনো যন্ত্রাংশ, ব্যবহারের অযোগ্য ধাতব সামগ্রী কিংবা ফেলে দেওয়া প্লাস্টিক—সঠিকভাবে ব্যবহার করলে এগুলিও হয়ে উঠতে পারে নতুন কোনো সৃষ্টির উপকরণ। এই ভাবনাকেই সামনে রেখে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রেলওয়ে গড়ার পথে এগোচ্ছে সিয়ালদহ ডিভিশন।
‘কাবাড় সে জুগাড়/কাবাড় সে কলা’ উদ্যোগের মাধ্যমে পুরনো সিগন্যালিং সরঞ্জাম, কোচের বিভিন্ন অংশ এবং ধাতব বর্জ্যকে নতুন করে ব্যবহার করা হচ্ছে। কখনও তা তৈরি হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী, আবার কখনও সেই পুরনো জিনিসই রূপ নিচ্ছে সৃজনশীল শিল্পকর্মের। স্টেশন, রেলওয়ে কলোনি ও ওয়ার্কশপে এসব প্রদর্শনের মাধ্যমে যাত্রী ও রেলকর্মীদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে পুনর্ব্যবহারের গুরুত্বপূর্ণ বার্তা।
পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। Plastic Recycling Melas-এর মাধ্যমে স্টেশনের বিক্রেতা, ক্যান্টিন এবং অন্যান্য বৃহৎ বর্জ্য উৎপাদনকারীদের অনুমোদিত রিসাইক্লারদের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে রেলস্টেশন ও কলোনি থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সঠিক পথে পুনর্ব্যবহারের সুযোগ পাবে।
এই উদ্যোগের মূল বার্তা খুব সহজ—যা আমরা বর্জ্য বলে ফেলে দিই, তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন রেলওয়ে, পরিবেশবান্ধব কর্মপরিবেশ এবং আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছে সিয়ালদহ ডিভিশন।
📲Get App