🔥 TRENDING Villagers Nab Suspect in Barnala Trans... Threat letter exposing Kashmiri Pandit... 17 IAS officers transferred in UP; Anj... Onam Season Liquor Sales Surge to Near... Tamil Nadu HR&CE Minister Defends Temp... NSA Ajit Doval to travel to China for...
24 Aug 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বরফ গ্যাসের লাইন লিক্

✍️ Reporter: Amitava Chakraborty 🗓 24 Aug 2026, 05:32 AM 👁 8
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বরফ কলে গ্যাস লিক, অসুস্থ ৭; হাসপাতালে ভর্তি, বাড়ছে আতঙ্ক

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামের একটি বরফ কলে গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরফ কল থেকে হঠাৎ অ্যামোনিয়া, নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত গ্যাস বাইরে বেরিয়ে আসতে শুরু করে। দ্রুত সেই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

গ্যাসের প্রভাবে ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়োয়া হাসপাতালে তিনজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও হাড়োয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যাস লিকের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্যাসের প্রভাবে আরও কেউ অসুস্থ হয়েছেন কি না, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
📲Get App