🔥 ट्रेंडिंग लखनऊ में 5वें कौशल दीक्षांत समारोह में... अमित भाऊ मोरे हुज़राबाद में पेंशन मुद्दे पर कौशिक रे... करिमनगर में नमस्ते तेलंगाना ऑटो शो में... देवगाव रंगारी ग्रामीण अस्पताल में मध्य... शंकराचार्य अविमुक्तेश्वरानंद ने कहा: स...
21 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ব্রেক ফেল করে ভাগীরথীতে গড়িয়ে পড়ল টোটো! স্নান করতে এসে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলার, শোকের ছায়া রঘুনাথগঞ্জে

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 21 नव. 2026, 11:00 PM 👁 22
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ব্রেক ফেল করে ভাগীরথীতে গড়িয়ে পড়ল টোটো! স্নান করতে এসে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলার, শোকের ছায়া রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ: শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সদর ঘাট এলাকায়। যাত্রী নামানোর পর দাঁড় করানোর সময় আচমকাই ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দিকে গড়িয়ে পড়ে একটি টোটো। সেই সময় ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিলেন কয়েকজন মহিলা। তাদের উপর গিয়ে পড়ে টোটোটি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় জবা রাণী সাহা নামে এক মহিলার। মৃতার বাড়ি রঘুনাথগঞ্জ থানার ভাগীরথী পল্লি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে যাত্রী নিয়ে একটি টোটো রঘুনাথগঞ্জ সদর ঘাটে আসে। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর ঘাটের কাছে টোটোটি দাঁড় করানোর চেষ্টা করছিলেন চালক। সেই সময় আচমকাই টোটোটির ব্রেক ফেল করে যায় বলে জানা গিয়েছে। এরপর চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে টোটোটি গড়িয়ে সোজা নদীর ধারের দিকে চলে যায়। সেই সময় ঘাটে স্নানরত কয়েকজন মহিলার উপর গিয়ে পড়ে টোটোটি।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘাট চত্বরে। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। টোটোর ধাক্কায় গুরুতর জখম হন জবা রাণী সাহা। তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তার।

এদিকে, দুর্ঘটনার পর নদীর জলে আংশিক ডুবে থাকা টোটোটিকে ঘিরেও ঘাট এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। কীভাবে একটি যাত্রীবাহী টোটোর ব্রেক ফেল করল এবং চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীর দিকে গড়িয়ে গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এই দুর্ঘটনা ফের একবার যানবাহনের যান্ত্রিক রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়াল। টোটোটির ব্রেকের অবস্থা কেমন ছিল এবং দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা তদন্তসাপেক্ষ।

রঘুনাথগঞ্জ সদর ঘাটের এই মর্মান্তিক ঘটনায় একদিকে যেমন শোকস্তব্ধ মৃতার পরিবার, তেমনই এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক ও চাঞ্চল্য।
📲Get App