🔥 TRENDING Viral Video Stunt at Oregon Mall Spark... Supreme Court Orders Tamil Nadu to Lig... SC Order Leads to CRPF Deployment in T... आगरा कैंट-असरवा स्पेशल ट्रेन का संचालन... Tamil Nadu MLA Accused of Harassment b... रेलकर्मियों की उत्कृष्ट सेवाओं के लिए...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

বাল্যবিবাহ রোধ ও নারী সুরক্ষার বার্তা, বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 28 Nov 2026, 11:05 AM 👁 19
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বাল্যবিবাহ রোধ ও নারী সুরক্ষার বার্তা, বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

মুর্শিদাবাদ: বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা এবং মহিলাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল বহরমপুরে। শুক্রবার, ২৭ শে নভেম্বর, বহরমপুরের শক্তি মন্দির মাঠ প্রাঙ্গণে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৭ শে নভেম্বর বিশ্ব নারী সুরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুদের নিরাপত্তা এবং বাল্যবিবাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়।

বক্তারা জানান, বাল্যবিবাহ এখনও গোটা দেশ তথা রাজ্যের অন্যতম সামাজিক সমস্যা। অল্প বয়সে বিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়ে। বিশেষ করে অপরিণত বয়সে মাতৃত্বের কারণে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এর প্রভাব পড়তে পারে আগামী প্রজন্মের উপরও।

এদিনের কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধে আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন, অনুমোদন কিংবা সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যদের কী ধরনের আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে, সে বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ বন্ধ করতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা। বিশেষ করে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নারীর সম্মান, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই ছিল এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য। সচেতনতার মাধ্যমেই এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
📲Get App