🔥 TRENDING Nine Arrested in Kishanganj Inspection... Madhya Pradesh to Offer All Government... Indore Woman Files Case After Husband... MP Kulaste and CM Office Secretary Cla... Motorcycle crashes into bike near Mada... उन्नाव में पराली जलाने पर प्रशासन सख्त...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

২০২৬ বর্ষের "দ্রোণাচার্য" সম্মানে ভূষিত হলেন গোবরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সমর মোই, গর্বিত বাঁকুড়া

✍️ Reporter: Amaresh Dutta 🗓 27 Nov 2026, 10:09 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
অমরেশ দত্ত, নীড ২৪ নিউজ: এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে স্কুল শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষকের স্বীকৃত স্বরূপ ‘দ্রোণাচার্য পুরস্কার' পেলেন বাঁকুড়া জেলার গোবরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর মোই। মঙ্গলবার ২৪ শে নভেম্বর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষকদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয়। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে তাঁদের পুষ্পস্তবক, মেডেল ও শংসাপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়। এবছর রাজ্যের প্রায় চারশ জন শিক্ষককে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য বাঁকুড়ার গোবরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর মোই। এ বিষয়ে গোবরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর মোই বলেন, "স্কুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের সেরা প্রধান শিক্ষকের স্বীকৃতি হিসেবে টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে আমাকে এই দ্রোণাচার্য সম্মানে সম্মানিত করা হয়েছে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। তাঁর এই কৃতিত্বে খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। একজন প্রধান শিক্ষক হিসেবে সমর মোইয়ের সাফল্য গর্বিত করেছে বাঁকুড়া জেলাকে।
📲Get App