🔥 TRENDING Northeast Frontier Railway and Army In... Cabinet greenlights Rs 2,014‑crore air... Infant in Jharkhand Dies a Day After V... Jharkhand Man Arrested for Tampering w... Jharkhand CM says Centre hindering mob... Royal Enfield to Introduce Affordable...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানুষ এর আশা ও বর্ষা এন্ড ন্যায় জাস্টিস এর লক্ষ্যে

✍️ Reporter: DIPAK KUMAR DAS 🗓 28 Nov 2026, 01:15 AM 👁 29
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার এবং উন্নয়নে দীর্ঘদিনের লড়াই, সংবর্ধিত সমাজসেবী দীপক কুমার দাস

ডেস্ক রিপোর্ট: সমাজের পিছিয়ে পড়া, দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায়বিচার ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাস। ১৯৯৭ সালে স্কুলজীবন থেকেই তাঁর সামাজিক লড়াইয়ের পথচলা শুরু। সেই পথচলা আজ পৌঁছেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে। সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর কাজের অন্যতম লক্ষ্য।

রবিবার, ২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় খড়গপুর লাইভের উদ্যোগে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো ও জগদ্ধাত্রীপুজো কমিটিগুলিকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চেই বিশেষ সম্মাননা প্রদান করা হয় সমাজসেবী দীপক কুমার দাসকে।

জনসাধারণের পাশে থাকার স্বীকৃতিস্বরূপ তিনি ইতিমধ্যেই 'জনদরদী দেশরত্ন ২০২৫', 'ন্যাশনাল আইকন ২০২৫' এবং 'বীর সাভারকর ২০২৬'-এর মতো সম্মাননা অর্জন করেছেন। তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের জন্য কাজ করার প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই সংবর্ধনা।

শুধু সামাজিক ন্যায়বিচার কিংবা অর্থনৈতিক উন্নয়ন নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও তাঁর উদ্যোগ উল্লেখযোগ্য। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত পদযাত্রার মাধ্যমে পাড়া, গ্রাম, ব্লক, জেলা, রাজ্য থেকে শুরু করে দেশ ও আন্তর্জাতিক স্তরে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বার্তা তুলে ধরা হয়েছে। সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং ডায়াবেটিস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দীপক কুমার দাসের এই দীর্ঘ সামাজিক পথচলা আরও একবার মনে করিয়ে দিল, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দুর্বল ও বঞ্চিত মানুষও সমান অধিকার, ন্যায়বিচার এবং সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পান। তাঁর এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর সামাজিক পরিবর্তনের পথ দেখাবে বলেই মনে করছেন অনেকে।
📲Get App