🔥 TRENDING मनोहर सिंह भाटी ने बताया बेदु कला से Delhi Faces Lung Cancer Deaths Every T... Delhi to Deploy 540 EV Chargers Across... Indian Women's Hockey Team Climbs to 4... 9-Term MP MLA Gopal Bhargava to Quit P... MP CM Mohan Yadav meets Nirmala Sithar...
25 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

মানবাজার গড় পাথরমহড়া রাজবাড়ী'র প্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব

✍️ Reporter: Amaresh Dutta 🗓 25 Nov 2026, 10:11 PM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রাস উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব মানবাজার গড় পাথরমহড়াতে। মূলত এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব ধর্মালম্বী মানুষ তো বটেই এছাড়াও বহু দূরদুরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন রাস দেখতে।মুলত মানবাজার এলাকা জুড়ে একাধিক জায়গায় এই রাস উৎসব হয়। মানবাজারের মাঝপাড়া ও পেদ্দা গ্রামে তিন দিন ও ঝাড়বাগ্দায় পাঁচ দিন রাস উৎসব হয়। নয় দিনের গড়পাথরমহড়ার রাস ঘিরে জমজমাট মানবাজার। আলোকমালায় রঙিন রাজপরিবারের রাস। জানা যায়, প্রথম তিনদিন মন্দির থেকে রাধা-গোবিন্দকে রাসমঞ্চে আনা হয়। চতুর্থ দিনে আসেন রেবতী-বলরাম। পঞ্চম দিনে রাধা-মদনমোহন। ষষ্ঠ দিনে রেবতী-বলরাম। সপ্তম দিনে রাধা-গোবিন্দ, অষ্টম দিনে কানাই-বলাই, নবম দিনে রাই রাজা অর্থাৎ, বঙ্কবিহারী, গোপীনাথ, রাধা রানী, গোবিন্দকে রাস মঞ্চে নিয়ে আসা হয়। রাজাবাবু ও মন্দিরের সেবায়েত দেবাশীষ নারায়ণ দেব বলেন, “আমাদের মানবাজার গড়পাথরমহড়া রাজবাড়ির রাসযাত্রার ঐতিহ্য এখনও বজায় আছে। রীতি মেনে ন’দিন ধরে মহাসমারোহে পালিত হয় রাসযাত্রা। প্রতিদিন নাম সংকীর্তন হয়। রাস উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়।প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহে মানবাজার রাজবাড়িতে পালিত হচ্ছে রাসযাত্রা। মূলত রাস উৎসবকে কেন্দ্র করে অসংখ্য দর্শনার্থীর সমাগম হয়। সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন সমগ্র মানবাজার মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায় এই রাস উৎসবকে ঘিরে।
📲Get App