🔥 TRENDING କୂଅରୁ ମିଳିଲା ୮ ମାସର ଶିଶୁପୁତ୍ରର ମୃତଦେହ खुखुंदू थाना के पास विनोद कुमार त्रिपा... ୩୦ରେ ଅବସର ନେବାକୁ ବିନୟତୋଷଙ୍କୁ ଅନୁମତି सातासमुद्रापार खडवलीच्या लेकीचा डंका!... Fog alert extended for Punjab, Haryana... Haryana Homemaker Becomes Certified Dr...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 17 Nov 2026, 08:58 PM 👁 52
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট বাথান গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ঘটনায় দুই পক্ষের মোট ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমি জরিপের কাজ চলাকালীন হঠাৎই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর সেই বচসা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় উভয় পক্ষের মোট ৯ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। পরে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষের মোট চারজনকে নবগ্রাম থানায় নিয়ে এসেছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ।
📲Get App