🔥 TRENDING जिला कलक्टर ने जिला शिक्षा अधिकारी (प्... समस्तीपुर में आनंद मोहन के समर्थकों ने... महेश खेड़ा आंगनवाड़ी कार्यकर्ताओं का अनिश्चितकाली... बाल विवाह मुक्त भारत अभियान के दो वर्ष... Three foreign pistols, 936 g heroin se...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

যমধারার জল আর হবে না অপচয়! শুশুনিয়ায় জলাধার ও পর্যটন বিকাশে দেড় কোটি টাকার পরিকল্পনা

✍️ Reporter: Amaresh Dutta 🗓 27 Nov 2026, 11:10 PM 👁 30
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নে নতুন উদ্যোগ। যমধারার জল সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হতে চলেছে বলে জানা গিয়েছে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে আজ শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে শিউলিবনা গ্রাম সংলগ্ন শিলালিপি যমধারা এলাকা পরিদর্শন করেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি ও ছাতনা থানার আইসি বিটুল পাল, ও ফরেস্ট রেঞ্জ আধিকারিক। দীর্ঘক্ষণ ধরে এলাকায় চলে মাপজোক ও পরিদর্শনের কাজ। যমধারার জল যাতে অপচয় না হয়ে সংরক্ষিত করা যায়, পাশাপাশি এলাকাটির কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন এবং আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে এই পরিকল্পনা। বিধায়ক জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জল সংরক্ষণের পাশাপাশি শুশুনিয়া পাহাড়ের পর্যটন বিকাশেও নতুন দিশা খুলবে বলে আশা করা হচ্ছে।
📲Get App